হাভানা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----কিউবায় রাজনৈতিক ও আইনগত সংস্কার অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা বলেছে। একইসঙ্গে কিউবাকে রাজবন্দিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।
লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি কিউবা সরকারের সমালোচনা করে বলেছে, শান্তিপূর্ণ অধিকার চর্চার জন্য বিরোধীদের বছরের পর বছর ধরে কারাগারে আটকে রেখেছে সরকার।
আমেরিকায় অ্যামনেস্টির উপ-পরিচালক কেরি হাওয়ার্ড এক বিবৃতিতে বলেন, "কিউবাকে আন্তর্জাতিক মানের মৌলিক মানবাধিকারের ধারায় শামিল করতে সেখানে রাজনৈতিক ও আইনি সংস্কার জরুরি।"
তিনি বলেন, "কিউবার আইনে মত প্রকাশ, সংগঠন ও সমাবেশ করার স্বাধীনতার গন্ডি বাধা। যা মেনে নেওয়া যায় না।"
২০০৩ সালের ১৮ মার্চে ভিন্ন মতাবলম্বী ৭৫ জনকে জেলে পোরার সাত বছর পূর্তি উপলক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 'ব্ল্যাক
bdnews24