২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নির্বাচনের প্রশংসায় ইরান

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির শিয়া জোট এগিয়ে থাকায় মঙ্গলবার ইরাকিদের অভিবাদন জানিয়েছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

তেহরান, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - ইরাকের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির শিয়া জোট এগিয়ে থাকায় মঙ্গলবার ইরাকিদের অভিবাদন জানিয়েছে ইরান। ইংরেজী ভাষার রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিম মেহমানপরাস্ত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, "আন্তর্জাতিক সব নির্বাচন পর্যবেক্ষকই ইরাকের নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করেছে। এটি একটি সাফল্য এবং এজন্য ইরাকিদের আমরা অভিনন্দন জানাই"। তিনি আরো বলেন, আমরা আশা করছি যত দ্রুত সম্ভব ইরাক সরকার গঠন করবে। ইরাকের নিরাপত্তা পুরো অঞ্চলের জন্যই উপকারী হবে। গত ৭ মার্চ পার্লামেন্টারি নির্বাচনের প্রাথমিক ফলে দেখা যায়, ১৮ টি প্রদেশের মধ্যে ৭ টিতে এগিয়ে আছে মালিকির 'স্টেট অব ল' জোট। অন্যদিকে, আরবীয় সুন্নিদের দৃঢ় সমর্থনপ্রাপ্ত আল্লাইয়ের ইরাকিয়া দল রয়েছে দ্বিতীয় অবস্থানে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া আরব সদস্য মালিকির প্রতিবেশী ইরানের ক্ষমতাশালী অনারব শিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিসিএস/এলকিউ/২০০৩ ঘ.