২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিরোধিতার মুখে পরমাণু বিল উত্থাপন স্থগিত

বিরোধী দলের বিরোধিতার মুখে ভারত সরকার সোমবার পরমানু শক্তি বিল উত্থাপন করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 06:34 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

নয়াদিল্লি, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধী দলের বিরোধিতার মুখে ভারত সরকার সোমবার পরমানু শক্তি বিল উত্থাপন করেনি। এর ফলে ভারতের ১৫০ বিলিয়ন ডলারের পরমাণু অস্ত্রের বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশে বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিরোধী দল বাধা দেবে- এ বিষয়টা স্পষ্ট হওয়ার পরই সরকার পরমাণু স্থাপনা সৃষ্ট ক্ষয়ক্ষতি কমানো সংক্রান্ত বিলটি পার্লামেন্টে উত্থাপন থেকে সরে দাঁড়ায়। পার্লামেন্টের নিুকক্ষ বা লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও উচ্চকক্ষ বা রাজ্যসভায় বিলটি পাসের জন্য বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন প্রয়োজন। বিরোধী দলের অভিমত হলো, এ বিলটি ব্যক্তি পর্যায়ের অনুকুলে যাবে। কারণ, বিলে ব্যক্তিগত সরবরাহকারী ও ঠিকাদারদের উপর কোনো ধরণের ক্ষতিপূরণের বোঝা না চাপিয়ে সর্বোচ্চ ক্ষতিপূরণ দাবির কথা বলা হয়েছে। বিজেপির যশোবন্ত সিনহা বলেন, "যুক্তরাষ্ট্রের প্রাইস অ্যান্ডারসন অ্যাক্টের অধীনে একজন অপারেটরকে ১২.৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। একজন ভারতীয় অপারেটররের জন্য যে ক্ষতিপূরণ নির্ধারিত রয়েছে তার চেয়ে এটি ২৩ গুন বেশি। আর স্পষ্টত আমেরিকার একজন অধিবাসীর তুলনায় ভারতীয় একজনের জীবনের মূল্য মাত্র ১০ সেন্ট।" এটি ভারতের মতো একটি দেশের জন্য স্পর্শকাতর একটি বিষয়। ১৯৮৪ সালে ভারতের ইউনিয়ন কার্বাইড কারখানায় গ্যাস বিষ্ফোরণ ঘটে প্রায় ৩ হাজার ৮শ জন নিহত হয়। সারা বিশ্বের শিল্প কারখানায় যত বড় বড় দুর্ঘটনা ঘটেছে এটি তার মধ্যে অন্যতম। দেশে দুটি পরমানু শক্তি কেন্দ্র স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক জেনারেল ইলেকট্রিক কো. এবং ওয়েস্টিংহাউস ইলেকট্রিক কোম্পানিকে ভারত প্রস্তাব দিলেও ক্ষতিপুরনের বিষয়টির জন্যই তাতে দেরি হচ্ছে। এদিকে কংগ্রেস মন্ত্রী পৃথ্বিরাজ চাভান বলেন, "বিলটি উত্থাপনের আগে আমি অনানুষ্ঠানিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/১২২০ঘ.