ব্যাংকক, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাভিজা বিরোধী লাল শার্টদের নির্বাচন দেওয়ার দাবি নাকচ দিয়েছেন। তিনি বলেছেন, এখনও নির্বাচন দেওয়ার সময় আসেনি।
তার সরকারের বিরোধীদের দাবির মুখে তিনি সোমবার এ কথা বলেন।
এদিকে থাইল্যান্ডে একটি সেনানিবাসে গ্রেনেড বিষ্ফোরণে দুজন সৈন্য আহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, লাল শার্ট পরিহিত বিক্ষোভকারীরা ব্যাংককের যে সামরিক ঘাঁটির সামনে সমাবেশ করে সেখানে এ বিষ্ফোরণ ঘটেনি।
সেনানিবাসে গ্রেনেড বিষ্ফোরণের খবর ছড়িয়ে পড়ায় লাল শার্ট বিক্ষোভাকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাভিজা লাল শার্ট বিক্ষোভকারীদের দাবি প্রত্যাখান করার পর বিক্ষোভকারীরা সামরিক ঘাটির সামনে থেকে ব্যাংকক শহরে তাদের জমায়েত স্থলের দিকে ফিরতে শুরু করে।
সেনাবাহিনীর কর্ণেল নাত্তাওয়াত আত্তানিবাত জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে বাইরে থেকে কে বা কারা এম-৭৯ গ্রেনেড লঞ্চারের সাহায্যে ভিফাভাদি সেনানিবাসে এই গ্রেনেড নিক্ষেপ করে। এতে দুজন আহত হয়েছে।
বিভিন্ন সুত্র জানায়, এই হামলার পেছনে কারা রয়েছে বা এর সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের যোগাযোগ আছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী অভিজিত বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করার পর এই গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে প্রধানমন্ত্রী অভিজিত বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করে বলেন, নির্বাচন দেওয়ার সময় এখনই আসেনি। তার বক্তব্য জাতীয় টেলিভিশনে সরাসরি স
bdnews24