পোর্ট অ প্রিন্স, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ মহাসচিব বান কি মুন হাইতির ত্রাণ তহবিলে দাতাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
ভূমিকম্প বিধ্বস্ত ক্যারিবীয় দরিদ্র দেশটির পুনর্গঠনের জন্য রোববার তিনি দাতাদের প্রতি তিনি এই আহ্বান জানান।
জানুয়ারির ভূমিকম্পের পর তিনি সংক্ষিপ্ত সফরে দ্বিতীয়বার চিলির রাজধানী পোর্ট অ প্রিন্স সফরে গেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ মানুষকে সহয়তা করার জন্য বান দাতাদের প্রতি ত্রাণ সরবরাহে গতি আনার আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভাল ও আন্তর্জাতিক ত্রাণ তহবিলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, "বিশ্ব এখন পর্যন্ত হাইতির জন্য উদারভাবে সহায়তা করছে।"
রেনে প্রিভালের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিহাসে এরকম সহযোগিতা ও সংহতির নজির খুব কমই দেখা যায়। এরপর তিনি একটি আশ্রয় শিবির পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের অভিনেতা সিন পেন এসময় তার সঙ্গে ছিলেন।
সংবাদ সম্মেলনে হাইতির প্রেসিডেন্ট বলেন, রিকটার স্কেলে ৭ তীব্রতার এই ভূমিকম্পে ৩ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পোর্ট অ প্রিন্স ও আশপাশের এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা পৃথিবীর পশ্চিম অংশের দরিদ্র এই দেশটিতে আঘাত হানা ভূমিকম্পকে সা
bdnews24