বাগদাদ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনী ফলে বসরায় প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে শিয়া প্রধানমন্ত্রী নূরি-আল-মালিকির জোট।
রোববার ইরাকের নির্বাচন কমিশন একথা জানিয়েছে।
তেল খনি উন্নয়ন প্রকল্পের জন্য বসরা নগরীরকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিদেশি কোম্পানীগুলো।
বসরার নির্বাচনী ফলে মালিকির 'স্টেট অব ল' জোট পেয়েছে ২ লাখ ১৯ হাজার ৬৫৭ টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইরাকি ন্যাশনাল এলায়েন্স পেয়েছে ১ লাখ ২১ হাজার ৪৯৭ টি ভোট।
সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আল্লাইয়ের ধর্মনিরপেক্ষ দল ইরাকিয়া পেয়েছে ৩৬ হাজার ৯৩ টি ভোট।
শনিবার রাজধানী বাগদাদে ভোট গণনার শুরু থেকেই 'স্টেট অব ল' জোটের পক্ষে ভোটের ব্যবধান বাড়তে শুরু করে।
'স্টেট অব ল' জোটের পরেই রয়েছে শিয়া মুসলিম সমর্থিত ইরাকি ন্যাশনাল কংগ্রেস (আইএনএ)। প্রতিবেশী ইরানের সঙ্গে এই দলটির সখ্য রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির ইরাকিয়া জোট।
তবে নির্বাচন কমিশনের যে সময়ে ভোটের ফলাফল ঘোষণা করার কথা ছিলো ভোট গণনায় তার চেয়ে অনেক বেশি সময় লেগে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১০ ঘ.
bdnews24