২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শিক্ষাব্যবস্থা সংস্কার প্রস্তাব আনছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পণা করেছেন। ওবামা শনিবার বলেছেন, তিনি এবার শিক্ষাব্যবস্থা সংস্কার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

ওয়াশিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পণা করেছেন। ওবামা শনিবার বলেছেন, তিনি এবার শিক্ষাব্যবস্থা সংস্কার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যেই স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাব পাশের বিষয়টি নিয়ে সংকটে রয়েছেন। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা অবশ্য প্রস্তাবটি পাশের ব্যাপারে প্রায় একমত হয়েছেন। ফলে প্রস্তাবটি চুড়ান্ত ভোটে পাশ হওয়ার একটা উপায় স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রস্তাবটি নিয়ে গত নয় মাস ধরে বিরোধী রিপাবলিকানদের সঙ্গে তার টানাপোড়েন চলছে। তিনি স্বাস্থসেবা সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থণ আদায়ের জন্য তার নির্ধারিত এশিয়া সফর পিছিয়ে দিয়েছেন। স্বাস্থসেবা সংস্কার প্রস্তাব পাশের ব্যাপারে সুরাহা হওয়ার আগেই ওবামা মার্কিন শিক্ষাব্যবস্থা সংস্কারের পরিকল্পণার কথা ঘোষণা করলেন। শনিবার সাপ্তাহিক ভাষণে ওবামা বলেন, সকল ক্ষেত্রে দেশের ব্যাপক সাফল্য নিশ্চিত করার জন্য শিক্ষাব্যবস্থার উন্নতি করা জরুরি। তিনি জানান, দেশের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রস্তাবের একটি খসড়া তিনি সোমবার কংগ্রেসে পাঠিয়ে দেবেন। তার শিক্ষাব্যবস্থা সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে ভালো ফলাফল অর্জনকারী স্কুলগুলোকে পুরস্কৃত করা, যে সব স্কুল ভালো করছে না সেগুলোকে ভালো করার জন্য উৎসাহিত করা এবং শিক্ষকদের সুযোগসুবিধা বৃদ্ধি করা। এর আগে প্রেসিডেন্ট ওবামা ২০১০ সালের বাজেটে শিক্ষাব্যবস্থা সংস্কারে তার উদ্দেশ্য তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২০৫৫ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/১৫৩৫ঘ.