ইসলামাবাদ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের মাটিতে ভারত-পাকিস্তান কিংবা অন্য কোনও পক্ষের আধিপত্যের লড়াই দেখতে চাই না। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার পাকিস্তান সফরকালে একথা বলেছেন।
রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে কারজাই বলেন, তিনি চান না কোনও দেশ আফগানিস্তানকে অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করুক।
তিনি আরও বলেন, "শেষ কথা হচ্ছে, আফগানিস্তান তাদের মাটিতে কারও আধিপত্যের লড়াই চায় না। আমরা যেমন আফগানিস্তানে ভারত ও পাকিস্তানের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চাই না, তেমনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেও কোনও আধিপত্যের লড়াই চাই না।"
স
bdnews24