২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃচ্ছতা পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘটে অচল গ্রিস

সরকারের কৃচ্ছতা পরিকল্পনার বিরুদ্ধে ক্ষুদ্ধ জনতা ও বেসরকারী শ্রমিক ইউনিয়নগুলো বৃহস্পতিবার আবারও দেশব্যাপী ধর্মঘট ডাকায় অচল হয়ে পড়েছে গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 07:27 PM

এথেন্স, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকারের কৃচ্ছতা পরিকল্পনার বিরুদ্ধে ক্ষুদ্ধ জনতা ও বেসরকারী শ্রমিক ইউনিয়নগুলো বৃহস্পতিবার আবারও দেশব্যাপী ধর্মঘট ডাকায় অচল হয়ে পড়েছে গ্রিস। ২৪ ঘন্টার এ ধর্মঘটে বিমান, স্কুল, হাসপাতাল,একরোপলিসের মতো পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। অবনতিশীল গ্রীক অর্থনীতি চাঙ্গা করতে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ এর ব্যয় হ্রাস এবং কর বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদেই চলছে এ ধর্মঘট। বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের কাছে থেকে চাপের মুখে গত সপ্তাহে গ্রিক সরকার ৪ দশমিক ৮ ইউরোর (৪ দশমিক ৩ পাউন্ড) কৃচ্ছতা পরিকল্পনা নিয়েছে। এর ফলে ভ্যাট বেড়ে গেছে ,সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন কমে গেছে এবং পেনশন বন্ধ হয়ে গেছে। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকরা একযোগে