২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচনে দাঁড়াতে পারবেন না সু চি

মিয়ানমারের আসন্ন সাধারণ নির্বাচনে দাঁড়াবে পারবেন না বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 07:25 PM

ইয়াঙ্গন, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের আসন্ন সাধারণ নির্বাচনে দাঁড়াতে পারবেন না বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি। বুধবার সামরিক জান্তার প্রকাশিত নতুন নির্বাচনী আইনের আওতায় নির্বাচনে অংশ নিতে হলে নেত্রী সু চিকে বাদ দিতে হবে বিরোধীদল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি)। সামরিক জান্তার একে একে প্রকাশিত ৫ টি নতুন নির্বাচনী আইনের ২য় আইনে এনএলডি ও অন্যান্য কয়েকটি দলকে ৬০ দিনের মধ্যে নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশনে নতুন করে নাম নিবন্ধন করতে বলা হয়েছে। এটি করতে ব্যর্থ হলে তাদেরকে আর নিবন্ধনের সুযোগ দেওয়া হবে না। আর নাম নিবন্ধন করতে গেলে তাদেরকে দল থেকে সেইসব সদস্যকে বাদ দিতে হবে যারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে কিংবা কারাদণ্ড ভোগ করছে। এ আইনের আওতায় নির্বাচনে দাঁড়ানো থেকে বাদ পড়বেন সু চি। কারণ, সু চি গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই হয় কারাগারে নয়ত গৃহ্বন্দি অবস্থায় কাটিয়েছেন। সম্প্রতি তার বাড়িতে এক মার্কিনির অনুপ্রবেশ নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে সু চির বিচার করে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। সাজা হিসাবে আবারও ১৮ মাসের গৃহবন্দিত্ব দেওয়া হয় সু চিকে। সু চি ছাড়া এনএলডির আরও অনেক ঊর্ধ্বতন সদস্য মিয়ানমারে রাজবন্দি হয়ে আছে। মানবাধিকার কর্মীরা একথা জানিয়েছে। এনএলডি'র মুখপাত্র নিয়ান উইন রয়টার্সকে বলেছেন, আইনটি ন্যায়সঙ্গত নয়। এটি মেনে নেওয়া যায় না। এ আইন দেশে জাতীয় সংহতির উপযোগী হবে না বলেই বোধ করছি আমরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৪ ঘ.