জস, নাইজেরিয়া, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়া সরকারের প্রতি রোববারের গণহত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
রোববার দেশটির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় শহর হোসের ১৫ কিমি দূরে দোগো নাহাওয়া গ্রামে উগ্রপন্থি মুসলমানদের হামলায় শিশুসহ কমপক্ষে ২০০ খ্রিস্টান নরনারী প্রাণ হারায়। সোমবার তাদের গণকবর দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংস্থাটির পশ্চিম আফ্রিকা বিষয়ক গবেষক করিন দুফকা বলেন,"গত দশকে প্লেটো রাজ্যে এ রকম ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অথচ এজন্য কাউকেই জবাবদিহিতার মুখে পড়তে হয়নি। কিন্তু এখনই সময় এ ব্যাপারে একটা কিছু করার।"
মানবাধিকার সংস্থাটি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জোনাথন গুডলাকের কাছে এ নারকীয় হত্যাযজ্ঞের বিশ্বাসযোগ্য তদন্ত এবং বিচার দাবি করেছে। গত জানুয়ারি মাসে হোস শহরের সা
bdnews24