২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা জোরদার করবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে, সে তার পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা অর্জণের চেষ্টা আরও জোরদার করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 09:42 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

সিউল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে, সে তার পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা অর্জণের চেষ্টা আরও জোরদার করবে। উত্তর কোরিয়া বলেছে, তাদের শান্তির আহবান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে না নিয়ে সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে দমানোর ব্যাপারেই বদ্ধপরিকর। উত্তর কোরিয়া এ সপ্তাহে বলেছে, তারা তাদের সেনাবাহিনীকে সম্পূর্ণ সতর্কাবস্থায় রেখেছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ৪০ হাজার সৈন্যের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া শুরু করায় উত্তর কোরিয়া সামরিক সতর্কতার এই ঘোষণা দেয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির কেসিএনএ বার্তা সংস্থা জানায়, উত্তর কোরিয়াকে দুর্বল করার জন্য যুক্তরাষ্ট্র সামরিক হুমকি, অর্থনৈতিক অবরোধসহ নানাভাবে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখপাত্রটি বলেন, যুক্তরাষ্ট্র এভাবে চলতে থাকলে উত্তর কোরিয়া তার পরমাণু শক্তি অর্জনের চেষ্টা আরও জোরদার করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫৩৫ঘ.