২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আল কায়েদার মার্কিন মুখপাত্র গ্রেপ্তার

পাকিস্তানে আল-কায়েদার মার্কিন মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 08:05 AM

Updated : 24 Aug 2022, 07:22 PM

করাচি, মার্চ ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আল-কায়েদার মার্কিন মুখপাত্রকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ধর্মান্তরিত মুসলমান অ্যাডাম গাদানকে গেপ্তারের দিনই যুক্তরাষ্ট্রে একটি ভিডিও ছাড়া হয়েছে। এতে গাদান মার্কিন মুসলমানদের প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি আরও দুর্বল করার জন্য হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। ত্রিশোর্ধ্ব গাদানের গ্রেপ্তারের মধ্য দিয়ে গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েক জন বড় বড় জঙ্গি নেতাকে গ্রেপ্তার করল মার্কিন মিত্র পাকিস্তান। ফলে এ গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে তালেবানবিরোধী যুদ্ধে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, "স