২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির ব্যাপারে মধ্যপ্রাচ্য যাচ্ছেন বাইডেন

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আস্থা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 11:37 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

ওয়াশিংটন, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আস্থা স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য যাচ্ছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার তাকে মধ্যপ্রাচ্য সফরে পাঠান। এই সফরে জো বাইডেন ইসরায়েল, ফিলিস্তিন, মিশর ও জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার তার সফর শুরু হবে। প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের পর জো বাইডেনই হচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তি যিনি মধ্যপ্রাচ্য সফর করছেন। প্রেসিডেন্ট ওবামা ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তা পালনের বিষয়ে তিনি ইরায়েলি নেতাদেরকে আশ্বস্ত করবেন। সেই সঙ্গে তিনি এই ব্যাখ্যাও দেবেন যে, তারা কেন শান্তির ব্যাপারে ছাড় দিতে ইচ্ছুক। বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে বারাক ওবামার জনপ্রিয়তা থাকলেও ইসরায়েলে তার সেই জনপ্রিয়তা নেই। মুসলিম বিশ্বের প্রতি ওবামার আগ্রহের কারণে ইসরায়েলিরা তাকে বিশ্বাস করে না। বিশেষ করে মিশর, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া সফরকালে তিনি অগ্রাধিকার ভিত্তিতে যে সব বিষয় উল্লেখ করেছেন তাতে ইসরায়েলিরা তার প্রতি নাখোশ। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যদি শান্তি আলোচনার ব্যাপারে নমনীয় হয় তাহলে তার আগে এই মর্মে নিশ্চিত হতে হবে যে, ইসরায়েলের প্রতি পর্যাপ্ত সমর্থন যুক্তরাষ্ট্রের রয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনি এলাকায় ইহুদি বসতি স্থাপন বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ওবামা চাপ সৃষ্টি করার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের টানাপোড়েন সৃষ্টি হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৭১২ঘ.