২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারি হচ্ছেন শ্বেতাঙ্গ কন্ডোলিৎসা : শ্যাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কোন পার্থক্য নেই। হিলারি হচ্ছেন শ্বেতাঙ্গ কন্ডোলিৎসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 09:21 AM

Updated : 24 Aug 2022, 07:18 PM

কারাকাস, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কোন পার্থক্য নেই। হিলারি হচ্ছেন শ্বেতাঙ্গ কন্ডোলিৎসা। চলতি সপ্তাহে লাতিন আমেরিকা সফরে হিলারি বলেন, হুগো শ্যাভেজের মতো বামপন্থি নেতারা যুক্তরাষ্ট্রের যে সমালোচনা করে আসছেন, এ অঞ্চলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রশাসনের নীতি সেই সমালোচনার মাত্রা কমিয়ে আনায় সহায়তা করছে। হুগো শাভেজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের কথা উল্লেখ করে বলেন, আমার দৃষ্টিতে হিলারি ক্লিনটন কন্ডোলিৎসা রাইসের মতোই। তিনি শ্বেতাঙ্গ কন্ডোলিৎসা। কন্ডোলিৎসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হুগো শাভেজ কঠোর ভাষায় তাকে আক্রমন করতেন। কন্ডোলিৎসাও শাভেজের প্রতি পাল্টা বাক্যবাণ ছুড়ে দিতেন। হিলারি ক্লিনটন ব্রাজিল সফরকালে যে বক্তব্য রেখেছেন তা উল্লেখ করে শাভেজ বলেন, তিনি কন্ডোলিৎসার মতই আক্রমণাত্মক। তিনি আমাদের উস্কে দেওয়ার জন্য ব্রাজিলে এসেছেন। আমাদের ভাতৃপ্রতীম দেশগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা এবং বিভক্তি সৃষ্টি করার জন্য এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫১৫ঘ.