২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সেনা ছাড়া রাতে অভিযান চালানো যাবে না : মার্কিন জেনারেল

আফগান সৈন্যদের উপস্থিতি ছাড়া আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনী রাতে কোন অভিযান চালাতে পারবে না। শুক্রবার রাতে নতুন এই আদেশ জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 08:15 AM

Updated : 24 Aug 2022, 07:18 PM

কাবুল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সৈন্যদের উপস্থিতি ছাড়া আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনী রাতে কোন অভিযান চালাতে পারবে না। শুক্রবার রাতে নতুন এই আদেশ জারি করা হয়েছে। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ম্যাকক্রিস্টালের জারি করা নতুন আদেশে বলা হয়েছে, রাতে অভিযান চালানো হলে ন্যাটো ও মার্কিন সেনাদের সঙ্গে অবশ্যই আফগান সেনাদের থাকতে হবে। যেখানে অভিযান চালানো হবে সেখানে অবশ্যই আফগান সেনারা অগ্রভাগে থাকবে। আদেশে বলা হয়, আফগান সেনারা প্রথমে সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করবে এবং অবশ্যই তারা প্রথম সেখানকার মানুষের কথা শুনবে। স