২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ নিয়ে জেরার মুখে গর্ডন ব্রাউন

ইরাক যুদ্ধ নিয়ে শুক্রবার জেরার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। টনি ব্লেয়ারের পর এবার ইরাক যুদ্ধে দেশের ভূমিকা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 07:16 PM

লন্ডন, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাক যুদ্ধ নিয়ে শুক্রবার জেরার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। টনি ব্লেয়ারের পর এবার ইরাক যুদ্ধে দেশের ভূমিকা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ জেরায় নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে কোনওরকম রাজনৈতিক বিতর্ক এড়িয়েই চলতে চাইছেন ব্রাউন। গত জানুয়ারি মাসে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইরাক যুদ্ধ নিয়ে জেরা করার পর এখন গর্ডন ব্রাউনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে পাঁচ সদস্য বিশিষ্ট প্যানেলের সামনে কৈফিয়ত দিতে ডাকা হয়েছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের সময় গর্ডন ব্রাউন ছিলেন চ্যান্সেলর। ইরাক যুদ্ধ নিয়ে ব্লেয়ারের তুলনায় ব্রাউন কম কথা বললেও সমালোচকদের অভিযোগ, সামরিক বাহিনীর জন্য সরঞ্জামাদি ঠিকভাবে সরবরাহের ক্ষেত্রে সামরিক প্রধানদেরক পর্যাপ্ত তহবিল যোগাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ইরাক যুদ্ধে নিহত সেনাদের আত্মীয়-স্বজনদের ধারণা, গর্ডনের ব্যর্থতার কারণে সেনাদের অযাচিত মৃত্যু হয়েছে। তাই তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য সাবেক সরকারি কর্মকর্তা জন চিলকটের নেতৃত্বাধীন তদন্ত দলের কাছে আবেদন জানিয়েছেন এবং সেইসঙ্গে ব্রাউনকে এর উত্তর দেওয়ার জন্য চাপ দিতে বলছে। ইরাক যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা লন্ডনে ব্রাউনের জেরাস্থলের কাছে বিক্ষোভ করার পরিকল্পনা করেছে। তারা ইরাক যুদ্ধে ব্রাউনের ৮ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ের অনুমোদনের সমালোচনা করেছে। ব্রিটেনে লেবার পার্টির ১৩ বছরের শাসনামলে ইরাক আগ্রাসনই সবচেয়ে ক্ষতিকারক অধ্যায়। ওই যুদ্ধ নিয়ে লেবার পার্টিতে অন্তর্কোন্দল বেড়ে যাওয়ার পাশাপাশি জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে দলটি। স