২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডে ইসলামবিরোধী নেতার উত্থানের সম্ভাবনা

নেদারল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বৃহস্পতিবার ইসলামবিরোধী নেতা গার্ট ওয়াইলডার্সের বড় ধরনের জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে আগামী জুনের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতালাভের ক্ষেত্রে তিনি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দেবেন বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

আমস্টার্ডাম/ দি হেগ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বৃহস্পতিবার ইসলামবিরোধী নেতা গার্ট ওয়াইলডার্সের বড় ধরনের জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে আগামী জুনের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতালাভের ক্ষেত্রে তিনি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দেবেন বলেই মনে করা হচ্ছে। গত মাসে প্রধানমন্ত্রী জান পিটার বালকেনেনদেসের কোয়ালিশন সরকারের পতন ঘটার পর এ স্থানীয় নির্বাচনই প্রথম জনমত পরীক্ষা। এতে দেখা যাচ্ছে, ওয়াইল্ডার্সের ফ্রিডম পার্টি (পিভিভি) ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আলমেরে শহরে পিভিভি এগিয়ে থাকার পাশাপাশি হেগে দ্বিতীয় স্থান লাভ করেছে। নির্বাচনে মুসলমান অভিবাসী বিরোধী প্রচারাভিযান চালিয়েছে পিভিভি। শীর্ষ একটি জনমত জরিপের ফলের ভিত্তিতে ধারণা করা হচ্ছে দলটি ৯ জুনের নির্বাচনে ১৫০ আসনের মধ্যে ২৭টি অর্থাৎ বেশিরভাগ আসনে জয়লাভ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯২৮ ঘ.