ব্রাসিলিয়া, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইরানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে বুধবার ব্রাজিলের সমর্থন আদায় করতে পারেননি মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ব্রাজিল সফরকালে হিলারি এও বলেন, জাতিসংঘ নতুন কোনও ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে আন্তরিকভাবে কথা বলবে না।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করার আগেই বলেছিলেন, "ইরানকে কোণঠাসা করার কোনও ইচ্ছা তার নেই, বরং আলাপ-আলোচনার পথ বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।"
ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যদের রাজি করানোর যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের চেষ্টার মধ্যে হিলারি ব্রাসিলিয়া সফর করলেন।
হিলারি বলেন,"আমি মনে করি আমরা নিরাপত্তা পরিষদে নতুন নিষেধাজ্ঞা পাস করার পরই কেবল ইরান আন্তরিকভাবে আলোচনায় বসবে। এটা আমার বিশ্বাস, এটা আমাদের মার্কিন প্রশাসনের বিশ্বাস: ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবনা নিয়ে আন্তর্জাতিক স
bdnews24