২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'তাইওয়ানের সঙ্গে শান্তিস্থাপনে চীন প্রতিশ্র"তিবদ্ধ'

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে উত্তেজনার মধ্যেও বৈরি এ দ্বীপদেশটির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়তে চীন দৃঢ়ভাবে প্রতিশ্র"তিবদ্ধ। চীনের কমিউনিস্ট পার্টির এক শীর্ষ কর্মকর্তা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 05:17 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

বেজিং, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে উত্তেজনার মধ্যেও বৈরি এ দ্বীপদেশটির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়তে চীন দৃঢ়ভাবে প্রতিশ্র"তিবদ্ধ। চীনের কমিউনিস্ট পার্টির এক শীর্ষ কর্মকর্তা বুধবার একথা বলেছেন। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টারসহ অন্যান্য আরও অস্ত্র বিক্রির প্রথম প্যাকেজ প্রকাশ করলে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানীগুলোর ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেয় তারা। তবে বেজিংয়ের ক্ষোভ ইতোমধ্যেই তাইওয়ানের ওপর থেকে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওপর। কারণ তাইওয়ানে এখন ক্ষমতায় আছেন চীনপন্থি প্রেসিডেন্ট মা ইং জেউ। ২০০৮ সালের নির্বাচনে তার জয় বেজিংয়ের সঙ্গে উষ্ণ সম্পর্কের বার্তা বয়ে এনেছে। চীনের পিপলস পলিটিক্যাল কনস্যুলেটিভ কনফারেন্স এ শীর্ষ কর্মকর্তা জিয়া কিংলিন বলেন, "আমরা এপার-ওপার শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্র"তিবদ্ধ।" চীনের বিশাল গ্রেট হলে ২ হাজার প্রতিনিধির সামনে জিয়া বলেন, " আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অবিরাম তাইওয়ানের রাজনৈতিক বিভিন্ন দল, সংগঠন, সামাজিক গ্র"প, প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সাধারন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকব।" চীন বরাবরই স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে আসছে এবং তাইওয়ানের স্বাধীনতার যে কোনও চেষ্টা সামরিক শক্তি দিয়ে প্রতিহত করারও হুমকি দিয়েছে। তবে তাইওয়ানে মা ইং জেউ এর শাসনামলে দুপক্ষে বিভিন্ন ক্ষেত্রেই উষ্ণ সম্পর্কের লক্ষণ দেখা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪৯ ঘ.