কাবুল মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের গণমাধ্যম নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কাবুলকে এর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে জানাবে।
আফগানিস্তান সরকার সোমবার তালেবান হামলার খবর প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করেছে। তবে মঙ্গলবার তারা বিধি নিষেধ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। একইসঙ্গে অতিরিক্ত কঠোর পদক্ষেপগুলো থেকে সরে আসার আভাসও দিয়েছে।
আফগানিস্তানের নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জাতীয় পরিচালনা পর্ষদ তাদের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের ডেকে রাজপথে ধর্মঘটের ছবি তুললে যে কাউকে গ্রেফতার করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ার একদিন পরই যুক্তরাষ্ট্র মুক্ত গণমাধ্যমের পক্ষে তাদের অবস্থান কাবুলকে স্পষ্ট করে জানানোর কথা বলল।
ওয়াশিংটনে আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক বলেন, "এটি খুবই স্পষ্ট যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করি। গণমাধ্যমের ওপর কোন বিধি-নিষেধ পছন্দ করিনা। আমার পুরো পেশা জীবনই মুক্ত গণমাধ্যমের সমর্থনে নিবেদিত।"
হলব্র"ক আরো বলেছেন, তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আফগান সরকারের কাছে এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করবেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
প্রেসিডেন্ট হামিদ কারজাই এর মুখপাত্র ওয়াহিদ ওমর মঙ্গলবার জানান, গণমাধ্যম সম্পর্কিত নতুন নীতিমালা এখনও প্রস্তুত হয়নি। তবে তিনি নিশ্চিত করেন এটি সেন্সরশীপ পর্যন্ত গড়াবে না।
তিনি বলেন, "আমি এটাকে বাধা-নিষেধ বলব না। গণমাধ্যমকে এমন কিছু জানানো হয়নি বা এমন কোন আলোচনা হয়নি যাকে গণমাধ্যমের ওপর বাধা-নিষেধ বলা যেতে পারে।"
তিনি আরো বলেন, বিদ্রোহীরা যাতে গণমাধ্যমের সরাসরি স
bdnews24