২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যার অভিযোগে বসনিয়ার সাবেক নেতা ব্রিটেনে গ্রেফতার

বসনিয়ার যুদ্ধকালীন সরকারের একজন সদস্য ইজুপ জানিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 02:27 PM

Updated : 24 Aug 2022, 07:11 PM

লন্ডন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়ার যুদ্ধকালীন সরকারের একজন সদস্য ইজুপ জানিচকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, সার্বিয়ার কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা জানিচকে সোমবার লন্ডনের হিথ্রো বিমান বন্দরে গ্রেপ্তার করে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জেনিককে অন্য দেশে পলাতক আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। সে জেনেভা চুক্তি ভঙ্গ করে আহত সৈন্যদের ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ব্রিটিশ সরকার জানায়, গ্রেফতারের পর সোমবার তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এখন বিচারের শুনানির তারিখ নির্ধারণ করার জন্য সার্বিয়া কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সার্বিয়ার আইনমন্ত্রী