২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা ?

ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দু'টি জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 12:19 PM

Updated : 24 Aug 2022, 07:12 PM

লন্ডন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দু'টি জনমত জরিপে দেখা গেছে, নির্বাচনে কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে সম্ভাবনা দেখা দিয়েছে ঝুলন্ত পার্লামেন্টের। দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় পরিচালিত দি কমরেস মতামত জরিপে রক্ষণশীল দল ৫ পয়েন্টে এগিয়ে থাকলেও গত মাসে আবার ২ পয়েন্ট পিছিয়ে পড়েছে। এর অর্থ হচ্ছে, নির্বাচনের পর ক্ষমতাসীন লেবার পার্টি পার্লামেন্টে বৃহত্তম দল হিসেবেই থেকে যাবে। তবে দি সান ট্যাবলয়েডের পরিচালিত 'ইউগভ' এর আলাদা এক জরিপে অবশ্য কনজারভেটিভ পার্টির প্রতিই সমর্থন প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে তারা লেবার পার্টির দলের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে। কমরেসের জরিপে কনজারভেটিভরা ৩৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছে। ৩২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লেবার পার্টি। আর ১৯ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে আছে ব্রিটেনের তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। মতামত জরিপের এ ফলাফল যদি সাধারণ নির্বাচনে প্রতিফলিত হয়, তবে জুনের প্রথমভাগে অনুষ্ঠেয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি কনজারভেটিভ পার্টির চেয়ে ১৭টি আসন বেশি পাবে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ৩২ টি আসন কম পাবে বলে পত্রিকাটি জানায়। স