২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে ব্যাপক লুটপাট, সেনা টহল, গ্রেপ্তার

চলির ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে ব্যাপক লুটপাট শুরু হয়েছে। লুটপাটে অংশ নেওয়ায় পুলিশ বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্ধ্য আইন জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 02:07 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

কনসেপসিও, চিলি, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে ব্যাপক লুটপাট শুরু হয়েছে। লুটপাটে অংশ নেওয়ায় পুলিশ বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্ধ্য আইন জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কনসেপসিও এবং মাউল এলাকায় সোমবার শত শত লোক লুটপাটে নেমে পড়ে। তারা খাদ্য সামগ্রি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিষের জন্য দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হুমড়ি খেয়ে পড়ে। লুটপাটকরীরা দোকানপাট ও বাড়িঘর তছনছ করে জিনিষপত্র লুট করে নিয়ে যায়। রাজধানী সান্তিয়াগোর কিছু এলাকায়ও সোমবার লুটপাট শুরু হয়ে যায়। কনসেপসিও শহরে লুটপাটকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। লুটপাট ঠেকানোর জন্য শহরগুলোতে রাত্রিকালীন সান্ধ্য আইন জারি করা হয়েছে। প্রায় ১০ হাজার সৈন্য নামানো হয়েছে। রাস্তায় রাস্তায় সেনা টহল জোরদার করা হয়েছে। সান্তিয়াগো থেকে ২৫০ কিলোমিটার দূরে ধ্বংসস্তুপে পরিণত হওয়া তালকা শহরের বাসিন্দা আনা বলেন, এখানে অনেক লোকই লুটপাটে নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আরও অনেক পুলিশ মোতায়েন করা দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৯৫০ঘ.