ওয়াশিংটন, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েকমাসের মধ্যেই প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি বিল পাশ করার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তারা রোববার বলেছেন, বিলটি আইনে পরিণত করার জন্য প্রয়োজনীয় ভোট তাদের আছে।
রিপাবলিকানদের বিরোধিতার মুখে ডেমোক্র্যাটরা জানিয়েছে, তারা এক্ষেত্রে একটি কৌশল প্রয়োগ করবে যা সচরাচর ব্যবহার হয় না।
এবিসি'র 'দিস উইক' অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসি বলেন, "আমাদের সদস্যদের সবাই স্বাস্থ্যনীতির পুনর্গঠন চায়।"
তিনি আরও বলেন, "সবাই মার্কিন জনগণের জন্য সামর্থের মধ্যে স্বাস্থ্য সেবা চায়। তারা জানে এটা সাহসের ব্যাপার।"
জরিপে দেখা গেছে অনেক মার্কিনিই বিগত বছরগুলোতে ডেমোক্যাটদের স্বাস্থ্যনীতির বিরোধিতা করছে। তবে এক জরিপে আরও দেখা গেছে, মার্কিনিরা পুনর্গঠন সুনজরে দেখলেও খরচ কমানো এবং সেবার পরিধি আরও বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করে।
ডেমোক্রেটিক পার্টির সিনেট ক্যাম্পিং কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্দেজ 'ফক্স নিউজকে' বলেন, "মার্কিন জনগণ স্বাস্থ্যনীতি পুনর্গঠনের বিষয়টির অগ্রগতি দেখতে চায়। এ বসন্তেই আমরা স্বাস্থ্য নীতি পাস করাতে পারব বলে আমার ধারণা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬৩০ঘ.
bdnews24