২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম ইউরোপে প্রচণ্ড ঝড়ে নিহত ১৯

পশ্চিম ইউরোপজুড়ে প্রচণ্ড ঝড়ে এ সপ্তাহান্তে ফ্রান্সে অন্ততপক্ষে ১৫ জন, স্পেনে ৩ জন এবং পর্তুগালে ১ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 04:11 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

প্যারিস, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পশ্চিম ইউরোপজুড়ে প্রচণ্ড ঝড়ে এ সপ্তাহান্তে ফ্রান্সে অন্ততপক্ষে ১৫ জন, স্পেনে ৩ জন এবং পর্তুগালে ১ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। শনি ও রবি দুদিনে ১৫ জন নিহত হওয়ার পর ফ্রান্সের স্থানীয় কর্তৃপক্ষ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে। নিহতরা কেউ পানিতে ভেসে গিয়ে আবার কেউ ভেঙে পড়া গাছ বা গাছের ডাল চাপা পড়ে মারা গেছে। স্পেনের উত্তরাঞ্চলীয় বারগোস নগরীর কাছে গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে নিহত হয়েছে দুইজন। অন্যদিকে, স্পেনের উত্তরপশ্চিমাঞ্চলে দেয়াল ভেঙে পড়ে নিহত হয়েছে এক নারী। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় পর্তুগালের বহু জায়গায় উপড়ে গেছে গাছ। এতে নিহত হয়েছে ১০ বছরের এক বালিকা। বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে দেশের বহু অঞ্চল। কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফ্রান্সে উপক'লীয় দু টি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই দুই এলাকার ১০ লক্ষাধিক অধিবাসী। স্পেনেরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো জাপাতেরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৮ ঘ.