২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহনন চেষ্টার মাশুল

আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ঘটে যাওয়া অঘটনের মাশুল হিসাবে ১ লাখ রুবল জরিমানা গুনতে হচ্ছে রাশিয়ার এক ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

মস্কো, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ঘটে যাওয়া অঘটনের মাশুল হিসাবে ১ লাখ রুবল জরিমানা গুনতে হচ্ছে রাশিয়ার এক ব্যক্তিকে। ওই ব্যক্তি তার সাবেক স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নয়তলা ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। আর তখনই ঘটে বিপত্তি। ৭ বছরের একটি মেয়ের ওপর গিয়ে পড়েন তিনি। আহত শিশুটি কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। সাইবেরীয় শহর ওমস্কের আদালত শিশুটির বাবা মায়ের জন্য হাসপাতালের খরচ ও ক্ষতিপূরণ বাবদ আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তিকে ১ লাখ রুবল জরিমানা করেছে। বৃহস্পতিবার ইন্টার ফ্যাক্স বার্তা সংস্থা একথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯৫৬ ঘ.