২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরোনো হাভানার অতীত সংরক্ষণ

প্রতি শীতকালে কিউবার উত্তরাঞ্চল থেকে আসা পর্যটকরা যখন পুরনো হাভানার রৌদ্র করোজ্জ্বল রাস্তাগুলো ভরে ফেলে তখন তারা হাভানায় ছবির মতো সাজানো ঔপনিবেশিক দালান এবং শত বছরের পুরনো স্কয়ারগুলো দেখে প্রশংসা না করে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 10:10 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

হাভানা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতি শীতকালে কিউবার উত্তরাঞ্চল থেকে আসা পর্যটকরা যখন পুরনো হাভানার রৌদ্র করোজ্জ্বল রাস্তাগুলো ভরে ফেলে তখন তারা হাভানায় ছবির মতো সাজানো ঔপনিবেশিক দালান এবং শত বছরের পুরনো স্কয়ারগুলো দেখে প্রশংসা না করে পারে না। তারা বোডেগিটা ডেল মেডিওতে বসে মোজিটোস পান করে। তারা নিরিবিলিতে বসে আহার করে। রাত্রিবাস করে সুন্দর সুন্দর পুরনো হোটেলগুলোতে। কিউবান সরকারের ব্যাপক সংস্কারের ফলেই এসব হোটেল তার পুরনো গৌরব ধরে রাখতে পেরেছে। কিন্তু কিছু দূর হাঁটলেই হাভানার এই চোখ ধাঁধাঁনো রূপ উধাও হয়ে যায়। দেখা মেলে পুরনো হাভানার জরাজীর্ণ চেহারা। যেখানে রঙচটা ভাঙ্গা দালানগুলো সার সার দাঁড়িয়ে আছে। কিউবার সরকার তার গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখার চেষ্টা এখানে করেনি। বয়স ফুরিয়ে আসা এসব দালানের বাসিন্দারা মাসিক রেশনের জন্য সরকারি দোকানগুলোতে লাইন ধরে দাড়ায়। তারা সরকারি দোকান থেকে কিনে নেয় পানীয়। সরকার পরিচালিত দোকানগুলো থেকে কিনে নেয় পানীয়। যেখানে পুরনো পানির বোতলে ভরে দেওয়া হয় সস্তা রাম এবং মদ। হাভানার এই দুটি রূপ। চোখ ধাঁধানো পুরনো হাভানার সৌন্দর্য যেমন পর্যটকদের মুগ্ধ করে, তেমনি এর নানাবিধ সমস্যাও চোখে পড়ার মতোই। ১৫১৯ খ্রিস্টাব্দে স্প্যানিশরা হাভানা সৈকতের পাশেই গড়ে তোলে কিউবার রাজধানী হাভানাকে। যার অতীত রীতিমতো স্মরণযোগ্য। কিন্তু ইতিহাসমৃদ্ধ হাজার হাজার দালান অবহেলা ও সরকারি সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সময়েরই জয় হচ্ছে। ব্যতিক্রম হলো, পুরনো হাভানার কিছু অংশে ৩৫০ টি দালান সংস্কার করা হয়। এই উদ্যোগটা নেন হাভানার ইতিহাসবিদ ইউসেবিও লিয়েল। তার নেতৃত্বে সংস্কার করে এ দালানগুলোর পুরনো গৌরব ফিরিয়ে আনা হয়। লিয়েল ও তার সহকর্মীরা এ সংস্কারের কাজ ১৯৬৭ সালে শুরু করলেও কাজে গতি আসে ১৯৯৪ সালে। এই সময় প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো লীলকে পুরনো দালান সংস্কারের সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব দেন। লীল রয়টার্সকে বলেন, "কল্পনার রাজ্য রক্ষার জন্য পুরনো হাভানায় আমরা অবশ্যই লড়াই চালিয়ে যাব।" তিনি জানান, পর্যটকদের কাছ থেকে লব্ধ আয় থেকে গতবছর পুরনো হাভানার সংস্কারে ২ কোটি ডলার খরচ করার অনুমতি মিলেছে। এ সময় প্রায় পাঁচ লাখ পর্যটক পুরনো হাভানা ভ্রমণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০৫ঘ.