২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান বৈঠক ফলপ্রসূ হবে বলে দুপক্ষের প্রত্যাশা

ভারত ও পাকিস্তানের আনুষ্ঠানিক বৈঠক ফলপ্রসূ হবে বলে দুপক্ষই আশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দু দেশের পররাষ্ট্র সচিব ও কূটনৈতিক ও পর্যায়ে এ বৈঠক বসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 05:55 AM

Updated : 24 Aug 2022, 07:05 PM

নয়াদিল্লি, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত ও পাকিস্তানের আনুষ্ঠানিক বৈঠক ফলপ্রসূ হবে বলে দুপক্ষই আশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে দু দেশের পররাষ্ট্র সচিব ও কূটনৈতিক ও পর্যায়ে এ বৈঠক বসে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়। বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, শান্তি প্রক্রিয়ায় ফিরে আসার পথ খোঁজাই হবে এই আলোচনার লক্ষ্য। পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির বুধবার নয়াদিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, এটা হবে খোলামেলা আলোচনা এবং কোন কিছুই বাদ যাবে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশি আলোচনায় কোন বিষয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারন করেছেন। তিনি বলেন, আমরা আলোচনা করতে চাই, একটি অর্থবহ আলোচনা করতে চাই। ভারত যদি তার প্রয়োজন অনুয়ায়ী কোন বিষয়ে আলোচনা করতে আগ্রহী না হয় বা আলোচনায় বাধ সাধে তাহলে খুব বেশি অগ্রগতি হবে না বলে আমি শঙ্কিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪১ঘ.