২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকল্যান্ডে খনি খনন বৈধ: ব্রিটেন

আর্জেন্টিনার আপত্তি সত্ত্বেও বিতর্কিত ফকল্যান্ড দ্বীপে তেল খনি অনুসন্ধানের জন্য খনন কাজ অব্যাহত রাখবে ব্রিটিশ সরকার। কারণ তাদের মতে, ফকল্যান্ডে খনি খনন সম্পূর্ণ বৈধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 07:03 PM

লন্ডন, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার আপত্তি সত্ত্বেও বিতর্কিত ফকল্যান্ড দ্বীপে তেল খনি অনুসন্ধানের জন্য খনন কাজ অব্যাহত রাখবে ব্রিটিশ সরকার। কারণ তাদের মতে, ফকল্যান্ডে খনি খনন সম্পূর্ণ বৈধ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই ফকল্যান্ডে তেল খনি অনুসন্ধান এবং খননের কাজ চলছে। তিনি বলেন," ফকল্যান্ড দ্বীপে খনি খননের কাজ সম্পূর্ণই বৈধ। কারণ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক রাজনীতিতে পরিষ্কারভাবেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ সার্বভৌমত্ব জারি রয়েছে। এ নিয়ে কোনও প্রশ্ন নেই। দ্বিতীয়ত, ফকল্যান্ডের বাইরে সমুদ্র এলাকাতে গ্যাস কয়লা অনুসন্ধানের কাজ চলছে, যা সম্পূণই আন্তর্জাতিক আইন মেনে এবং পূর্বের নজিরের উপর ভিত্তি করে।" আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ব্রিটিশ তেল কোম্পানির এ ধরনের খনি খননের কাজে আপত্তি জানিয়ে বলেন, ফকল্যান্ড দ্বীপে ভেড়া সব জাহাজকে আর্জেন্টিনার অনুমতি নিতে হবে। এ ঘোষণার পরপরই এ ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন মিলিব্যান্ড। ক্রিস্টিনা এও জানান যে, তার আপত্তিতে সমর্থন আছে লাতিন আমেরিকান নেতাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৩৩ ঘ.