২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হামলার হুমকি ইয়েমেনি আল-কায়েদা সদস্যের

ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইয়েমেনের আল-কায়েদা শাখার এক ঊর্ধ্বতন সদস্য। ইয়েমেন সরকার হুমকিদাতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 02:56 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

দুবাই, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইয়েমেনের আল-কায়েদা শাখার এক ঊর্ধ্বতন সদস্য। ইয়েমেন সরকার হুমকিদাতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে এক নাইজেরীয়র বোমা হামলা প্রচেষ্টার পর ইয়েমেন নিজ দেশে আল-কায়েদার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে। ইয়েমেনের আল-কায়েদা শাখার কমান্ডার কাশিম আল রাইমি ইসলামিক জঙ্গিদের একটি ওয়েবসাইটে পাঠানো আর্টিকেলে বলেছেন, আজ আপনারা আমাদের আক্রমণ করছেন। সুতরাং, পরে আপনাদের কি হবে তার জন্য অপেক্ষা করুন। আমরা আপনাদের পায়ের নিচের মাটি উড়িয়ে দেব। ইয়েমেন জানুয়ারিতে আল-কায়েদা শাখার ছয় আঞ্চলিক নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে। কিন্তু আল কায়েদা পরে তা অস্বীকার করে। আল-কায়েদার উপনেতা সাঈদ আল-শেহরির মতো অন্যান্য ঊর্ধ্বতন সদস্য সানাও নিহত হয়েছে বলে দাবি করে ইয়েমেন সরকার। কিন্তু পরে ইসলামিক ওয়েবসাইটে শেহরির আবির্ভাব ঘটে। এ মাসের শুরুর দিকে এক অডিও টেপে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঞ্চলিক জিহাদের ডাক দেন এবং ইসরায়েলে মার্কিন সরবরাহ বন্ধ করে দিতে লোহিত সাগর অবরোধের হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৯ ঘ.