২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ভ্রাম্যমাণ স্কুল

মালির যাযাবর সম্প্রদায়ের শিশুদের স্কুলে পড়াশুনা করা দায়। জীবন-জীবীকার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়োনো এই সম্প্রদায়ের শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া একরকম অসম্ভব। আর সেকারণেই তাদের গতিপ্রকৃতির সঙ্গে মিল রেখে মালিতে গড়ে উঠছে ভ্রাম্যমাণ স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

মালি, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মালির যাযাবর সম্প্রদায়ের শিশুদের স্কুলে পড়াশুনা করা দায়। জীবন-জীবীকার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়োনো এই সম্প্রদায়ের শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া একরকম অসম্ভব। আর সেকারণেই তাদের গতিপ্রকৃতির সঙ্গে মিল রেখে মালিতে গড়ে উঠছে ভ্রাম্যমাণ স্কুল। ২০০৭ সালে মালিতে প্রথম গড়ে ওঠা ভ্রাম্যমাণ স্কুলগুলোর মধ্যে থিয়াল্ডের স্কুলটি অন্যতম। এ স্কুলসহ ওই অঞ্চলে জেলে ও রাখাল সম্প্রদায়ের জন্য গড়ে উঠেছে আরও ১৩ টি ভ্রাম্যমাণ স্কুল। সব স্কুলের পাঠ্যই তৈরি করা হয়েছে যাযাবর সম্প্রদায়ের সঙ্গে সঙ্গতি রেখে। নাইজার নদীতীরের জেলে সম্প্রদায়ের জন্য মাছ ধরার সবচেয়ে ভালো সময় ভোর সকাল। সারাদিনের জন্য মাছ ধরতে এখানকার পরিবারগুলো ওই সময়টাতেই ঘর থেকে বেরিয়ে পড়ে। শীতের মৌসুমে নাইজার নদীতে বান এলে তারা খুব সহজেই পেয়ে যায় তেলাপিয়া কিংবা কার্প মাছ। মালিতে বেশিরভাগ মানুষের মতো আদামা ও তার পরিবারও যাযাবর। মোপতি অঞ্চল জুড়ে নাইজার নদীতে বছরে তিন সময়ে বন্যার সময়গুলোতে মাছ ধরার কাজে নামে এ পরিবারটি। বন্যার পানি কমলে এপ্রিলে লেক ডেবো উপকূলে আসে জেলেরা। লেক শুকিয়ে যাওয়া পর্যন্ত কয়েক মাস তারা অপেক্ষা করে। তারপর আবার মাছের সন্ধানে তারা অন্য জায়গায় পাড়ি জমায়। পরিবারগুলো কাজের প্রয়োজনে এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমানোর কারণে আদামা পরিবারের স্কুলে পড়ুয়া মেয়ে আইসাতার মতো আরও অনেক শিশুই স্কুল ধরে রাখতে পারে না। তাই ভাম্যমাণ স্কুলই পারে এ সমস্যার সমাধান দিতে। কিন্তু এসব স্কুলের বেশির ভাগ পাঠ্যই বিদেশে তৈরি হওয়ায় সেগুলোতে স্থানীয় জ্ঞান বিবেচনায় নেওয়া হয় না। শিশুরা তাদের ক্লাসের পড়াশুনার সঙ্গে বাস্তবের মিল না দেখলে স্কুল বাদ দিতে পারে। বলেছেন, মোবাইল স্কুলের উদ্যোক্তা ইব্রাহিম শঙকরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.