ক্যালিফোর্নিয়া, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো চীনে উন্মুক্ত সমাজ চালু করে তার তিব্বত মুক্তির প্রচারাভিযানে সহায়তা করতে পারে।
'বেভারলি হিলস' এ শনিবার রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে দালাই লামা বলেন, "সমস্যার মূলে আছে সেন্সরশীপ। আমাদের ইস্যুটি চীনের জনগণের জানার কোনও সুযোগ নেই।"
তিনি আরও বলেন, "চীন একবার উন্মুক্ত সমাজের দেশে পরিণত হলে--- বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যপ্রবাহের স্বাধীনতা---- এসব নিয়ে অযথা ভয়ভীতি, সন্দেহ কমে আসবে।"
"আর এটাই হচ্ছে সমস্যার আসল সমাধান। যুক্তরাষ্ট্র এই পরিবর্তন ঘটানোয় সাহায্য করতে পারে।"
একইসঙ্গে তিনি বলেন, "তথ্যপ্রবাহের স্বাধীনতার অভাবের কারণেই চীন সরকার তাকে একজন দানব ও সন্ত্রাসী হিসাবে চিত্রিত করেছে।"
দানবের শিংয়ের মতো দুই আঙুল মাথার পেছনে তুলে ধরে কৌতুক করে দালাই লামা বলেন, "আমি কি দেখতে দানবের মতো?"
গুগুলের মতো পশ্চিমা ইন্টারনেট সার্চ ইঞ্জিন চীনে অবাধ তথ্যপ্রবাহের জন্য গুরুত্বপূর্ণ বলে দালাই লামা মন্তব্য করেন। তবে চীন সরকারের চাপের মুখে গুগুলও সেন্সরশীপ মেনে নিতে বাধ্য হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
চীন সরকার সেন্সরশীপ বন্ধ না করলে গুগুল গতমাসে চীনে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪১ ঘ.
bdnews24