২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাঁকুনিতে টোকিওগামী বিমানের ২০ যাত্রী আহত

ঝাঁকুনিতে আহত হয়েছেন টোকিওগামী একটি উড়োজাহাজের অন্তত ২০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

টোকিও, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঝাঁকুনিতে আহত হয়েছেন টোকিওগামী একটি উড়োজাহাজের অন্তত ২০ যাত্রী। তবে ওয়াশিংটন ছেড়ে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের উড়োজাহাজটি শনিবার নিরাপদে নারিতা বিমানবন্দরে অবতরণ করেছে। আহত যাত্রীদের কারো আঘাত মারাত্মক নয় বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন। নারিতা বিমানবন্দরের ওই কর্মকর্তা জানান, ১৮ জন ক্রুসহ ২৪৫ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি নির্ধারিত সময়েই অবতরণ করে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড এয়ারলাইন্সের কারো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৮৩০ ঘ.