আমস্টারডাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিকল্পনা অনুযায়ী এ বছর আফগানিস্তান থেকে সৈন্য ফেরত আনার বিষয়ে একমত না হওয়ায় নেদারল্যান্ডসে শনিবার কোয়ালিশন সরকার ভেঙ্গে গেছে।
সরকারের শরিক বড় দুটি দলের মধ্যে মতৈক্য না হওয়ায় মন্ত্রিসভা ভেঙ্গে যায়।
এএনপি বার্তা সংস্থা এবং আরটিএল টেলিভিশন জানায়, প্রধানমন্ত্রী জান পিটার বাকেনেনদেস-এর মন্ত্রিসভার সদস্যরা কয়েক ঘন্টা ধরে বৈঠক করেন। সরকারের বড় দুটি শরিক দলীয় মন্ত্রীরা এই বৈঠকে আফগানিস্তানে ন্যাটো বাহিনীতে সৈন্য রাখার বিষয়ে একমত হতে পারেন নি।
আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে মোতায়েন রয়েছে ন্যাটো বাহিনী। এই বাহিনীর সদস্য হিসেবে নেদারল্যান্ডসের দু হাজার সৈন্য আফগানিস্তানের উরুজগান প্রদেশে মোতায়েন রয়েছে। এ বছরই এই সৈন্যদের দেশে ফিরিয়ে আনার কথা।
কিন্তু আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াই দীর্ঘায়িত হওয়ায় এবং জোরদার হওয়ায় ন্যাটো নেদারল্যান্ডসের কাছে আরও সৈন্য চেয়ে পাঠায় এবং দীর্ঘ সময় ধরে সৈন্য রাখার প্রস্তাব করে। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বাকেনেনদেসের মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে বসেন।
কোয়ালিশন সরকারের নেতৃত্বে থাকা বড় শরিক দল বাকেনেনদেসের নেতৃত্বাধীন মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট সিডিএ আফগানিস্তানে সৈন্য রাখার পক্ষপাতী। অন্যদিকে সরকারের অন্যতম বড় শরিক উপপ্রধানমন্ত্রী ভোতার বস-এর লেবার পার্টি আফগানিস্তানে সৈন্য রাখার বিরোধী।
বৈঠকে মতৈক্য না হওয়ায় লেবার দল সরকার থেকে বেরিয়ে গেছে।
প্রতিশ্র"তি অনুযায়ী আফগানিস্তান থেকে আগামী আগস্টের মধ্যে নেদারল্যান্ডসের সৈন্য ফিরিয়ে আনার কথা।
প্রধানমন্ত্রী বাকেনেনদেসের কোয়ালিশন সরকার তিন বছর আগে দায়িত্ব নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১১৯ঘ.
bdnews24