নয়াদিল্লি, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত দ্রুত ১১ বিলিয়ন ডলারের জঙ্গি বিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নেবে। ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লাম রাজু একথা বলেছেন।
সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতেই শিগগিরিই জঙ্গিবিমানগুলো কিনতে চায় ভারত।
আকাশ ও মাটিতে হামলা চালাতে সক্ষম ১২৬ টি জঙ্গি বিমান ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সুপার পাওয়ারের মর্যাদা এনে দেবে। পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলায় দেশের পশ্চিম ও উত্তরপূর্ব সীমান্তের কাছে এগুলো মোতায়েনের পরিকল্পনা করেছে ভারত।
চীনের আধিপত্যা বিস্তারের চেষ্টা নিয়ে শঙ্কিত ভারত। অন্যদিকে, পাকিস্তানের নৌবহরে মার্কিন এফ-১৬ জঙ্গি বিমান আছে। এ সমস্ত কারণেই ভারত জঙ্গি বিমান কেনার তাগাদা অনুভব করছে। এ জঙ্গিবিমানগুলো ৩০ মাইল দূরের টার্গেটে গুলি করতে সক্ষম।
পাল্লাম রাজু বলেন, "এ বছরের মাঝামাঝি সময়েই জঙ্গিবিমান পরীক্ষা শেষ করার পক্ষপাতি ভারত। পরীক্ষার পর অর্থনৈতিক দিকটিতে নজর দেওয়া হবে। আমরা সবকিছুই জলদি করার চেষ্টা করছি।"
আগস্টে শুরু হওয়া লকহীডের এফ-১৬ জঙ্গিবিমান পরীক্ষা শেষ হয়েছে। এখন রাশিয়ার মিগ-৩৫সহ আরও ৫টি বিমান এবং সুইডিশ গ্রিপেন এর পরীক্ষা চলছে। ধাপে ধাপে এ পরীক্ষা শেষ হবে এপ্রিলে। মিগ বিমানগুলো মূলত জলসেনার জন্য কিনবে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৩ ঘ.
bdnews24