মস্কো, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া শুক্রবার বলেছে, বিশ্বকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রমাণ দিতে ইরানকে আরও সক্রিয়ভাবে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে। আইএইএ'র সঙ্গে ইরানের সহযোগিতায় ব্যর্থতা নিয়ে রাশিয়া খুবই শঙ্কিত বলে জানিয়েছে। (আরও তথ্যসহ)
ইরান সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির জন্য কাজ করছে--- আইএইএ'র একথার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওই শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা খুবই চিন্তিত। আইএইএ'র সঙ্গে সহযোগিতা করতে ইরানের অস্বীকৃতি আমরা মেনে নিতে পারি না।"
ওদিকে, মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেই নেস্তেরেনকোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "ইরানকে আইএইএ'র সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে এবং আরও বেশি সক্রিয় হতে হবে।"
রাশিয়ার এ অবস্থান ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে ক্রেমলিনের নতুন করে সমর্থন দেওয়ারই ইঙ্গিত। তেহরানকে নিয়ে মস্কোর ধৈর্য্য কমে আসছে--- ওই মন্তব্য থেকে সে আভাস স্পষ্ট।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের ওপর ৪র্থ দফা নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চাপ দিচ্ছে। একটি প্রস্তাবনা নিয়ে শিগগিরই আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রাশিয়া।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থায় আন্দ্রেই নেস্তেরেনকোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "আজ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা-ভিত্তিক প্রস্তাবনা তৈরির কাজে কোনও অগ্রগতি হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা এ কাজ শুরুর সম্ভাবনা পুরোপুরি নাকচ করতে পারছি না।"
নেস্তেরেনকো বলেন, তেহরানের উচিত তাদের পরমাণু কর্মসূচির স্বরূপ নিয়ে সন্দেহ দূর করতে তথ্য সরবরাহ করা। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো এ প্রতিবেদন প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, "আন্তর্জাতিক স
bdnews24