লন্ডন, ফেব্র"য়যারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় নিয়োজিত ইরানি দূত আলি আসগর সোলতানি বলেছেন, ইরান কোন অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।
আলি আসগর সোলতানির উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ সাময়িকী 'নিউ স্টেটসম্যান' বুধবার একথা জানিয়েছে।
নিউ স্টেটসম্যানকে দেওয়া সাক্ষাৎকারে সোলতানি বলেন, "ইরান সব সময়ের জন্য আলোচনায় প্রস্তুত।"
তিনি আরও বলেন, "পশ্চিমা বিশ্বকে শক্তিশালী ইরানের সঙ্গে পাল্লা দিতে হবে। দেশটির হাজার হাজার বছরের সভ্যতার ইতিহাস রয়েছে। এখন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণেও দক্ষ। আমি জানি, ইরানের এই সক্ষমতার বিষয়টি তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। কিন্তু এটাই এখন বাস্তবতা।
ইরানি দূত আরও বলেন, "ইরান কখনোই সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এমনকি সামরিক হামলার হুমকিও আমাদেরকে এ পথ থেকে সরাতে পারবে না।"
নিউ স্টেটসম্যান জানিয়েছে, স
bdnews24