২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের হুশিয়ারি উপেক্ষা করে দালাই লামার সঙ্গে বৈঠক করছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের কথা রয়েছে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার। এ বৈঠককে স্বাগত জানাতে আতঁশবাজি পুড়িয়ে উৎসব করেছে তিব্বতিরা।(ভিডিওসহ দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 07:13 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

তংগ্রেন, চীন, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের কথা রয়েছে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার। এ বৈঠককে স্বাগত জানাতে আতঁশবাজি পুড়িয়ে উৎসব করেছে তিব্বতিরা। চীনের শিংঘাই প্রদেশের তংগ্রেনের বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছে, তারা ওয়াশিংটনের ওই বৈঠক উপলক্ষ্যে উৎসব করছে। চীনের কড়া হুঁশিয়ারির মুখেও ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ বৈঠক চীন-মার্কিন সম্পর্কে ফটল ধরাতে পারে বলে ওবামাকে সতর্ক করে দিয়েছিল চীন। বাণিজ্য ও মুদ্রামান নিয়ে এবং তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির পরিকল্পণার কারনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ওবামার সঙ্গে দালাই লামার বৈঠক নিয়ে ভিক্ষু জোহকাং বলেন, "আমি খুবই আনন্দিত।" তিনি আরও বলেন, "চীনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আমাদের নেতার সঙ্গে বৈঠক করছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।" শিংঘাইকে তিব্বতিরা আমদো বলে থাকে। এ প্রদেশে ১৯৩৫ সালে দালাই লামা জন্মগ্রহণ করেন। চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে পালিয়ে নির্বাসনে যান দালাই লামা। এর পর থেকে তিনি তিব্বতের স্বায়ত্তশাসনের জন্য প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। তবে চীন তিব্বতের এ আধ্যাত্মিক নেতাকে বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যা দিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩০৩ঘ.