ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দুই বিচারককে নিয়োগ দেওয়ার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নির্দেশ প্রত্যাহার করে বুধবার বিচারবিভাগের সঙ্গে সংঘাত এড়িয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট জারদারির ওই নির্দেশের বিরোধিতা করেছিল। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, জারদারি শনিবার যে নির্দেশ ইস্যু করেছিলেন তা প্রত্যাহার করার সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্ট কয়েক ঘন্টা পর তা বন্ধ করায় রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়েছে।
পাকিস্তানে বিচারবিভাগের সঙ্গে প্রেসিডেন্টের বিরোধ থেকে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেওয়ার ইতিহাস আছে।
প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরির সঙ্গে বৈঠকের পর গিলানি বলেন, নির্দেশ প্রত্যাহারের ওই সিদ্ধান্ত এবং তার জায়গায় নতুন নির্দেশ স্থিতিশীলতা বাড়াবে।
গিলানি আরও বলেন, "এটি পাকিস্তান এবং দেশের সব রাজনৈতিক শক্তির স্বার্থে। এতে করে দেশের শাসন পদ্ধতি আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে।"
রাজনৈতিক উত্তেজনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে গিলানি বলেন, "এটি পুরোপুরি শেষ হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৯ ঘ.
bdnews24