শিকাগো, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রাচীন মিশরের ফারাও কিশোর রাজা তুতেনখামেন সম্ভবত ম্যালেরিয়ায় মারা গিয়েছিলেন। বহু পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার একথাই বলেছে গবেষকরা।
১৯২২ সালে মিশরের রাজাদের কবরের মধ্যে থেকে অবিকৃত অবস্থায় আবিষ্কৃত হওয়ার পর থেকেই খ্রিস্ট পূর্ব ১৩২৪ সালে মাত্র ১৯ বছরে মারা যাওয়া এ কিশোর রাজার মৃত্যু নিয়ে নানা জল্পনা ছিল।
১৬ টি মমির উপর পরীক্ষা চালিয়ে তুতেনখামেনসহ ৪টি মমির মৃত্যু রহস্যের হদিস মিলেছে। পরীক্ষা করে দেখা গেছে, তুতেনখামেন মারাত্মকভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ায় তার রাজত্বকাল দীর্ঘস্থায়ী হতে পারেনি।
গবেষণার নতুন ফল তুতেনখামেনকে খুন করা হয়েছিল কিংবা অন্য কোনও রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন--- এ ধারণা বাতিল করে দিয়েছে।
মিশর, জার্মানি এবং অন্যান্য দেশের বিজ্ঞানীরা একযোগে এ পরীক্ষা চালিয়েছে। যেখানে মিশরের প্রত
bdnews24