কলোম্ব, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে আদালতের শরনাপন্ন হয়েছেন পরাজিত প্রার্থী জেনারেল শরৎ ফনসেকা। নির্বাচন বাতিল কিংবা ফনসেকাকে জয়ী ঘোষণার দাবিতে আদালতে পিটিশন দাখিল করেছেন তার আইনজীবী ও বিরোধীদলীয় সদস্যরা।
মঙ্গলবার ফনসেকার আইনজীবী এবং বিরোধী দলের নেতারা একথা জানিয়েছেন।
নির্বাচনের পর ফনসেকাকে সেনা হেফাজতে রাখা হয়েছে। গত ২৬ জুনের ওই নির্বাচনে সাবেক সেনাপ্রধান ফনসেকা ১৮ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজাপাকসের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেন।
ফনসেকার এক আইনজীবী অশোকা সামারারতে
bdnews24