রিয়াদ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের মক্কায় প্রচণ্ড বৃষ্টিতে একটি ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে এক বাংলাদেশী পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। বাংলাদেশী এক কূটনীতিক সোমবার একথা জানিয়েছেন।
ওই কূটনীতিক জানান, প্রবল বৃষ্টিপাতে স্টেডিয়ামের দেয়াল ধসে বাড়ির ওপর পড়লে একই পরিবারের ছয়জন নিহত হয়।
বাংলাদেশী ওই কূটনীতিক জেদ্দা থেকে রয়টার্সকে বলেন, "প্রাথমিক খবরে জানা গেছে, স্বামী-স্ত্রী এবং তাদের চার সন্তান নিহত হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা তাদের পরিচয় বের করার চেষ্টা করছি।"
শনিবার থেকে মক্কায় প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নভেম্বরে জেদ্দায় বন্যা হয়েছিল। আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24