২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতিদের নববর্ষ উদযাপন না করার আহ্বান দালাই লামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসার আগে রোববার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা ভারতে অবস্থানরত তিব্বতিদের প্রতি তিব্বতি নববর্ষ 'লোসার' উৎসব পালন না করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 11:18 AM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ধর্মশালা, ভারত, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে বসার আগে রোববার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা ভারতে অবস্থানরত তিব্বতিদের প্রতি তিব্বতি নববর্ষ 'লোসার' উৎসব পালন না করার আহ্বান জানিয়েছেন। ওবামার সঙ্গে দালাইলামার ওই বৈঠক নিয়ে এমনিতেই নাখোশ চীন। উত্তর ভারতের শহর ধর্মশালার প্রধান বৌদ্ধ মন্দিরে আগত হাজার হাজার তিব্বতির উদ্দেশে নির্বাসিত এ আধ্যাত্মিক নেতা তিব্বতে বসবাসরত জনগণের সম্মানে নববর্ষ লোসার উৎসব না করার আহ্বান জানান। তিব্বতি ভাষায় দালাইলামা বলেন,"আমরা অল্প অল্প শুনতে পেরেছি এবার তিব্বতে কেউ কেউ লোসার উৎসব পালন করছে না। আমাদের উচিত এ সিদ্ধান্ত সম্মান করা এবং উৎসব পালন না করার সিদ্ধান্তটি মেনে চলা।" প্রার্থনা অনুষ্ঠানে দালাইলামা আরও জানান, নির্বাসনে থাকা তিব্বতিরা যতটুকু স্বাধীনতা ভোগ করে, তিব্বতের ভিতরে থাকা তিব্বতিরা তা পারে না। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সফলভাবে লোসার অনুষ্ঠান পালন করছে না ধর্মশালায় থাকা নির্বাসিত তিব্বতিরা। সাধারণত তিব্বতিরা তাদের ঐতিহ্যবাহী নাচ, গানের মাধ্যমে এ উৎসব পালন করে থাকে। ২০০৮ সালের মার্চে চীনের সরকারি বাহিনী তিব্বতের রাজধানী লাসায় আন্দোলন দমাতে ব্যাপক দমন পীড়ন চালালে সর্বসম্মতিক্রমে লোসার উৎসব বাতিল করে তিব্বতিরা। চীনের আপত্তি থাকা সত্ত্বেও ওবামার সঙ্গে বৈঠক নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি দালাইলামা। যদিও কয়েক শ' তিব্বতি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা কার্ডে "আই লাভ ইউ তিব্বত" লেখা কার্ডে সই করে ওই বৈঠকের সফলতা কামনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৫ঘ.