২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে রোমান্টিক 'আমুর'

ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি, উর্দু, তেলেগু, লাতিন সংস্কৃতকে হারিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে রোমান্টিক শব্দের মর্যাদা পেয়েছে ভালোবাসার ফরাসি শব্দ আমুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 12:34 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

লন্ডন, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি, উর্দু, তেলেগু, লাতিন সংস্কৃতকে হারিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে রোমান্টিক শব্দের মর্যাদা পেয়েছে ভালোবাসার ফরাসি শব্দ আমুর। ভাষা বিশেষজ্ঞদের পরিচালিত এক প্রাক ভ্যালেন্টাইন'স জরিপের ভোটাভুটিতে এই শব্দটিই প্রথম হয়েছে। ভালবাসা প্রকাশে ইতালীয় শব্দ আমোরি হেরে গেছে অতি সামান্য ভোটে। খুব সুন্দরের অর্থ প্রকাশে ব্যবহৃত ইতালীয় এবং স্প্যানিশ ভাষার শব্দ 'বেল্লিসিমা' তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছে। তালিকার চার নম্বরে থাকা তেসেরো শব্দটিও ইতালীয় এবং স্প্যানিশ ভাষার। লন্ডনভিত্তিক টুডে ট্রানস্লেশনস এর পক্ষ থেকে চালানো এ জরিপে ৩২০টি ভাষার ওপর ভোটাভুটি হয়। ইতালীয় ভাষার পরই সবচেয়ে রোম্যান্টিক ভাষা হিসাবে স্থান পেয়ে ফরাসি। যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে স্প্যানিশ ও ইংলিশ। একই ভোটাভুটিতে ভালবাসা প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ আমি তোমাকে ভালবাসি