২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া ছয় জাতি আলোচনায় আগ্রহী নয় : জাতিসংঘ

উত্তর কোরিয়া পরমাণু সংকট নিয়ে ছয় জাতি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আগ্রহী নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 02:52 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

বেইজিং, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া পরমাণু সংকট নিয়ে ছয় জাতি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আগ্রহী নয়। তবে বিষয়টি তারা বাতিলও করেনি। জাতিসংঘের বিশেষ দূত শুক্রবার এ কথা বলেছেন। জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লিন প্যাসকো উত্তর কোরিয়া সফরের পর বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, বর্তমানে তাদের যে মনোভাব তা হলো অবরোধের কারণে তারা অসন্তুষ্ট। তিনি বলেন, তারা আলোচনায় আগ্রহীও নয় আবার বিষয়টি নাকচও করে দেয়নি। এমনকি তারা ছয় জাতি আলোচনায় ফিরে আসার আগ্রহও প্রকাশ করেনি। প্যাসকো আরও বলেন, দেশটিতে যে সাহায্য প্রয়োজন তার মাত্র এক ভাগ তারা পাচ্ছে। শুক্রবার নতুন এক খবরে বলা হয়, উত্তর কোরিয়ার প্রধান পরমাণু আলোচক আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। এতে এটাই প্রতীয়মান হয় যে, উত্তর কোরিয়া আলোচনায় ফিরে যেতে আগ্রহী। এর আগে অপর এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল পরমাণু অস্ত্র প্রত্যাহারের প্রতিশ্র"তি আবারও দিয়েছেন। এ ব্যাপারে আলোচনার জন্য তিনি শীর্ষস্থানীয় একজন দূতকে চীন পাঠিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, গতবছর পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘ অবরোধ আরোপ করায় দেশটির উপর ক্রমাগত চাপ বাড়ছে। ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় পরমাণু বিষয়ক আলোচক কিম কিয়ে-কুয়ান চীনের বেইজিংয়ে গেছেন। স্থবির হয়ে যাওয়া ৬ দেশীয় পরমাণু আলোচনা তার এই সফরের মধ্য দিয়ে পুনরায় শুরু হবে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২০৪০ঘ.