ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ারবোর্ন লেসারের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা শুক্রবার এ কথা জানায়।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে ভেনচুরা অদূরে পয়েন্ট মুগুস নেভাল এয়ার ওয়ারফেয়ার সেন্টার-ওয়েপন্স ডিভিশন সী রেঞ্জে স্থানীয় সময় রাত ৮টা ৪৪ মিনিটে এ পরীক্ষা চালানো হয়।
ইউএস মিসাইল ডিফেন্স এজেন্সির বিবৃতিতে আরো বলা হয়, এয়ারবোর্ন লেসার টেস্টবেড (এএলটিবি) যখন ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করলো, তখন এই অস্ত্রটির সম্ভাবনার ব্যাপারে তারা আশাবাদী হয়ে ওঠে।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান ঠিকাদার বোয়িং কোম্পানি এ লেসার অস্ত্রের উন্নয়ন সাধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৮০৮ঘ.
bdnews24