নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার ধমনিতে দুটি স্ট্যান্ট বসানো হয়েছে। তিনি ভালো আছেন এবং সেরে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।
স্ট্যান্ট বসানোর পর শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি বাসায় ফিরে গেছেন।
বুকে ব্যথা অনুভব করার পর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
এর আগে ২০০৪ সালে ক্লিনটনের হৃদপিণ্ডে বাইপাস সার্জারি করা হয়।
ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির জনগণের পাশে দাঁড়াতে দুবার হাইতি সফর করেন ক্লিনটন। হাইতি থেকে ফেরার পর তিনি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হন। তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ক্লিনটনের পরামর্শক ডগলাস ব্যান্ড জানান, সাবেক প্রেসিডেন্টকে নিউইয়র্কের কলাম্বিয়া প্রেসবিটেরিয়ান হাসপাতালে ভর্তির পর তার ধমনীতে দুটি স্ট্যান্ট বসানো হয়।
তিনি এক বিবৃতিতে বলেন, "বিল ক্লিনটন এখন ভালো আছেন। তিনি তার ফাউন্ডেশন, হাইতির ত্রাণ ও দীর্ঘমেয়াদি পুনর্গঠনের কাজ নিয়েই ভাবছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৭৩০ঘ.
bdnews24