২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে অচল কাশ্মীর

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং জেকেএলএফ ( জম্মু এন্ড কাশ্মীর ফ্রন্ট) এর প্রতিষ্ঠাতা মাহমুদ মকবুল ভাটের দেহাবশেষ ফিরিয়ে আনার দাবিতে ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার অচল হয়ে পড়েছে রাজধানী শ্রীনগর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 02:29 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

শ্রীনগর,১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/রয়টার্স) --- কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং জেকেএলএফ ( জম্মু এন্ড কাশ্মীর ফ্রন্ট) এর প্রতিষ্ঠাতা মাহমুদ মকবুল ভাটের দেহাবশেষ ফিরিয়ে আনার দাবিতে ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার অচল হয়ে পড়েছে রাজধানী শ্রীনগর। সাধারণ ধর্মঘটের ডাক দিয়ে জেকেএলএফ এক বিবৃতিতে বলেছে, শহীদ ভাটের দেহাবশেষ যথাযোগ্য মর্যাদায় দাফন করার জন্য নয়া দিল্লির কাশ্মীরে ফেরত দেওয়া হোক। ১৯৮৪ সালে ১১ ফেব্রুয়ারি ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার অভিযোগে নয়া দিল্লির তিহার জেলে ভাটের ফাঁসি কার্যকর করে সেখানেই তাকে কবর দেওয়া হয়। যদিও জেকেএলএফ এই অভিযোগ সত্য নয় বলে দাবি করছে। ভাটের ফাসির পাঁচ বছর পর নয়া দিল্লির শাসনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তাতে লাখো মানুষ প্রাণ হারায়। ভাটের শাস্তির স্মরণ বার্ষিকীতে হাজারো পুলিশ এবং আধা সামরিক বাহীনির সদস্য মুসলিম অধ্যুষিত কাশ্মীর অঞ্চলে জনশুন্য রাস্তায় টহল দেয়। কাশ্মীরের প্রধান শহরগুলোতে একই ধরনের অচল অবস্থা বিরাজ করে। জেকেএলএফ জানায়,তারা ভারত এবং পাকিস্তান থেকে কাশ্মীরের পূর্ণ স্বাধীনতার সমস্ত সংগ্রাম চালিয়ে আসছে। উল্লেখ্য, জেকেএলএফ ১৯৯৪ সালে ভারতীয় নিরাপত্তা বাহীনির বিরুদ্ধে অস্ত্রবিরতি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/জিএন/২০২৫ঘ.