গ্র"ট ড্রাঙ্কেনস্টাইন, দ. আফ্রিকা, ফেব্র"য়ারি ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "ম্যান্ডেলার জয় হোক"- বৃহস্পতিবার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের কারাজীবন থেকে মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে এভাবেই মিছিল করে তাকে স্মরণ করেছে দক্ষিণ আফ্রিকার মানুষ।
২০ বছর আগে ১৯৯০ সালের ১১ ফেব্র"য়ারি কারামুক্ত হয়ে ঐতিহাসিক স্বাধীনতার পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন ম্যান্ডেলা। পুরো বিশ্বকে আলোড়িত করেছিল তার দৃপ্ত প্রত্যয়। তাই এতোদিন পরও এই সংগ্রামী নেতা বিশ্বজুড়ে স্মরণীয়।
দক্ষিণ অফ্রিকায় কারামুক্তির দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় এবং সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্ত অনুসারীদের অনুপ্রাণিত করে থাকেন ম্যান্ডেলা। কিন্তু এবারের বর্ষপূতির্তে ম্যান্ডেলা না থাকার কথা জানায় সরকার।
কেপটাউনের কাছে ড্রাঙ্কেনস্টাইন কারাগারের সামনে মুক্তি উৎসব পালনকালে ৯১ বছর বয়স্ক ম্যান্ডেলা উপস্থিত না থাকলেও তার আদলে গড়া তামার মূর্তি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় জনতা। ম্যান্ডেলার জয়োধ্বনিতে প্রকম্পিত হয় চারপাশ।
ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর কালো, সবুজ আর সোনালি রঙের পতাকা নিয়ে তার ভক্ত- অনুসারী ও শুভাকাঙ্খীরা মিছিল করে। ঠিক তার মুক্তির সময়টিতে যেভাবে মিছিল হয়েছিল।
ধনকুবের ব্যবসায়ী সিরিল রামফোসা ওই দিনের স্মৃতিচারণ করে বলেন,"মিছিলটি বেশ অগোছালো ছিল এবং বলা উচিত যে আমরা প্রস্তুত ছিলাম না।"
মাত্র নয় দিন আগেই এএনসির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার নোটিসে দলটির নেতা কর্মীদের জানানো হয় ম্যান্ডেলার মুক্তির বারতা। এর চার বছর পর ১৯৯৪ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ম্যান্ডেলা। এর আগে সংখ্যালঘু শ্বেতাঙ্গরা তিনশ' বছর ধরে শাসন করে।
বিচক্ষণতা ও সহিষ্ণুতা দিয়ে ম্যান্ডেলা জাতি-বর্ণ নির্বিশেষে পুরো দক্ষিণ আফ্রিকার মানুষদের প্রাণপুরুষে পরিণত হয়েছিলেন। কিন্তু ১৯৯৯ সালে তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান।
১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কারসহ চারদশক ধরে প্রায় ২৫০ টিরও বেশি সম্মাননা ও পদকে ভূষিত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৯১৫ ঘ.
bdnews24